ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এক মাস আগে বিয়ে, নতুন বাসায় উঠে স্বামীকে কুপিয়ে হত্যা স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৬, ২২ জুন ২০২৩
এক মাস আগে বিয়ে, নতুন বাসায় উঠে স্বামীকে কুপিয়ে হত্যা স্ত্রীর
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার এলাকায় স্বামী শামীম মিয়া (৪০) কে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসর্মপণ করেছেন স্ত্রী বানু বেগম (৩২)। তারা এক মাস আগে বিয়ে করেন। নতুন বাসায় উঠে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে রায়েরবাজার এলাকার ক্যান্সার গলিতে এ ঘটনা ঘটে।  

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, আমরা ভোর ৪টার দিকে খবর পায়। বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে আমরা তাকে আমাদের হেফাজতে নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ঐ নারী জানায় এক মাস আগে বিয়ে করে তারা এই বাসায় উঠেছেন। বানু বেগমের আগের স্বামীর মৃত্যুর পর তিনি শামীম মিয়াকে বিয়ে করেন। অন্যদিকে শামীম মিয়ার স্ত্রী ও বাচ্চা আছে। পারিবারিক কলহের জেরে বানু শামীম মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। শামীম মিয়া আচার বিক্রি করতেন। 

এছাড়া ঘটনার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না সে বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!