শুক্রবার তাদেরকে আটকের বিষয়টি জানান র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।
আটকরা হলেন- অজ্ঞান পার্টির প্রধান ফুল মিয়া (৪৯), এনামুল শেখ (৩৫), আবু মুসা (৩০), আহাদ আলী (২৪) ও রহিম (৩৮)।
.png)
র্যাব-৪ এর অধিনায়ক জানান, গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টি চক্রের প্রধান ফুল মিয়াসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০টি চেতনানাশক ট্যাবলেট ও পাঁচ প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়েছে।
আটকরা যাত্রীর ছদ্মবেশে দূর পাল্লার পরিবহনে ওঠে সাধারণ যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে কৌশলে চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট বা পানি পান করিয়ে সর্বস্ব লুট করে নেয়। ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করবে, এ সুযোগকেই টার্গেট করে তারা।