ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বুলেট গ্রুপের প্রধানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৩, ২৫ জুন ২০২৩
রাজধানীতে বুলেট গ্রুপের প্রধানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাংয়ের প্রধান হৃদয় ওরফে বুলেট হৃদয়সহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন বুলেট হৃদয় (২০) ও মো. রানা (৩৫)।

রোববার র‍্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি এনায়েত কবির শোয়েব জানান, পৃথক অভিযানে শনিবার তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

তিনি বলেন, হৃদয় ওরফে বুলেট হৃদয় কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাংয়ের লিডার। তার নেতৃত্বে বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো ছুরির ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন তার চক্রের সদস্যরা।

Advertisement

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!