ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজাধানীতে ৩ ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৫, ২৮ জুন ২০২৩
রাজাধানীতে ৩ ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টি
ফাইল ফটো

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত শুধু রাজধানীতেই ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য নিশ্চিত করে জানান, এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ৫৫ মিলিমিটার।

এদিকে দেশের দক্ষিণের উপকূলে বৃষ্টি কমে এলেও সারাদেশে বৃষ্টি থাকতে পারে আরো অন্তত দুই দিন। কাল বৃহস্পতিবার ঈদের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪৪টি স্টেশনের মধ্যে দিনাজপুর বাদ দিয়ে বাকি ৪১টিতেই বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে, ৭৪ মিলিমিটার। আর রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার।

Advertisement

আবহাওয়া অধিদফতরের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলো মাঝারি ধরনের বৃষ্টি। মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলতে বোঝায় ২৩ থেকে ৪২ মিলিমিটার। ভারী বৃষ্টি হলো ৪৪ থেকে ৮৮ মিলিমিটার। আর বৃষ্টি যদি ৮৮ মিলিমিটারের বেশি হয়, তবে তা অতিভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!