এরই মধ্যে প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। এছাড়া বৃষ্টির ফলে সড়কে উপড়ে পড়া প্রায় ২০টি গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
বুধবার ভোর থেকে ভারী বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে। এখনো যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে কুইক রেসপন্স টিম পাঠিয়ে সেসব অঞ্চলের ড্রেন পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে।
.png)
ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোথাও পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ডিএনসিসির হটলাইন ১৬১০৬ নম্বরে কল করেও জানানো যাবে।
বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয়, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্যবিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলো গভীর রাত থেকে কাজ করছে। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেয়া হচ্ছে।