ঢাকা দক্ষিণের শতভাগ বর্জ্য অপসারণ: ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১টা ২৫ মিনিটে সবশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়।
.png)
এর আগে দুপুর ২টায় বর্জ্য অপসারণ শুরু হয়ে রাত দেড়টায় শেষ হয়। অর্থাৎ সাড়ে ১১ ঘণ্টায় প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।