ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কামরাঙ্গীরচরে নিখোঁজ ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ৩০ জুন ২০২৩
কামরাঙ্গীরচরে নিখোঁজ ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর কামরাঙ্গীরচরে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় মো. একলাস মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে হাজারীবাগ ফায়ার সার্ভিসের বিপরীত পাশের গলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি জমি বিক্রির ব্যবসা করতেন বলে জানা গেছে।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের স্বজনরা গতকাল বৃহস্পতিবার (২৯ জুন ) তার নিখোঁজ হওয়ার বিষয়ে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৯৫) করেন। আজ সকালের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। 

Advertisement

তিনি আরো বলেন, মৃত একলাস মিয়া ১৩০ নং হাজারীবাগের স্থায়ী বাসিন্দা। তিনি জমি জায়গা-জমি বিক্রির পাশাপাশি একটি বিরিয়ানির দোকানের ব্যবসা করতেন। পরিবারকে খবর দেওয়া হলে তারা এসে তার মরদেহ শনাক্ত করে। কে বা কারা তাকে হত্যা করে বস্তায় রেখে গেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!