[ রাজধানী ]
রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে ধর্ষণ, পলাতক মাহাদী গ্রেফতার
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, ধানমন্ডিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের পর অভিযুক্ত মাহাদী পালিয়ে যান। বৃহস্পতিবার রাতে আমাদের থানার একটি দল বরিশাল কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
ধর্ষণের ঘটনায় মঙ্গলবার ধানমন্ডি থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি পারভেজ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!