গ্রেফতারকৃত ফজলে রাব্বী উপজেলার এনায়েতপুর মন্ডলপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও মান্দা কারিগরি ও কৃষি কলেজের কম্পিউটার অপারেটর।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে প্রায় ৮ মাস আগে ফজলে রাব্বীর পরিচয় হয়। এরপর বিয়ের প্রলোভনে বিভিন্ন জায়গায় নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। ফজলে রাব্বী কৌশলে প্রথমবার গর্ভপাত ঘটান। এরপর আবারো ধর্ষণের ফলে তার গর্ভে পুনরায় সন্তান জন্ম নেয়। ঘটনাটি গত ২৭ জুন ফজলে রাব্বীকে জানিয়ে বিয়ের কথা বলেন। কিন্তু ফজলে রাব্বী বিয়ে করতে অস্বীকার করায় গত শুক্রবার রাতে মান্দা থানায় মামলা দায়ের করেন।
.png)
মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে থানায় মামলা করেন ওই নারী। মামলার পর রাতেই ফজলে রাব্বীকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা নওগাঁ সদর হাসপাতালে সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।