ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মগবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২, ১১ জুলাই ২০২৩
মগবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে মগবাজারের দিলু রোডের মুখে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি স্থানীয় নিরাপত্তারক্ষী বলে জানা গেছে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন, দিলু রোডের মুখে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে আরো একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

Advertisement

তিনি জানান, ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ফেলা হয়েছে।

পুলিশ এ বিষয়ে তদন্ত করছে এবং এর পেছনে যারা আছে, তাদের চিহ্নিত করার চেষ্টা করছে, বলেন পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!