ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কন্ট্রোল রুম খোলা থাকবে। এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য জানাতে ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের সরবরাহ করা ডেঙ্গুরোগীর তালিকা অনুযায়ী রোগীর বাড়ির আঙ্গিনা ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা, ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মশা নিয়ন্ত্রণে নিয়মিত অন্যান্য কার্যক্রম পরিচালনা ও তদারকির লক্ষ্যে এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
.png)
মেয়র তাপস স্বাস্থ্য অধিদফতর থেকে সরবরাহ করা তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুরোগীর বাড়ির ছাদ থেকে আঙ্গিনা ও তৎসংলগ্ন এলাকায় বিশেষভাবে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।
কন্ট্রোল রুম থেকে সংযুক্ত হয়ে সরাসরি ফেসবুক লাইভে নির্দেশিত কার্যক্রম মনিটরিং করেন তিনি।
মেয়র বলেন, এডিস মশার বিস্তার প্রতিরোধের জন্য আমরা কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম চালু করলাম। এই কন্ট্রোল রুমের মাধ্যমে সকাল-সন্ধ্যা মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আমরা সরাসরি তদারকি করবো।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।