রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম।
ওসি পারভেজ ইসলাম বলেন, মেট্রো শপিং মলের চার তলায় ট্রাস্ট ডায়মন্ড নামে একটি প্রতিষ্ঠানের তালা ভেঙে ডায়মন্ডের বিভিন্ন গহনা চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৫ জনের একটি দল সকাল ১০টা ৮ মিনিটে দুটি তালা কেটে দোকানে প্রবেশ করে। ১০ মিনিটের মধ্যে তারা চুরি করে বের হয়ে যায়। কয়েক কোটি টাকার ডায়মন্ড চুরি হয়েছে বলে আমাদের জানানো হয়েছে।
.png)
তিনি আরো বলেন, মালিক পক্ষ মেট্রো শপিং মলের নিচ তলায় নতুন শো রুমের কাজ করছে। এজন্য চুরি হওয়া দোকানটি ভাড়া নিয়ে সাধারণভাবে মালামাল রাখা হয়েছিল। কোনো লকার ছিল না। দোকানটিতে দুটি তালা লাগানো ছিল। এ ঘটনায় সিআইডি, ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।