ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে সড়ক পারাপারের সময় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭, ৭ আগস্ট ২০২৩
যাত্রাবাড়ীতে সড়ক পারাপারের সময় বৃদ্ধ নিহত
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মো. নুর ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মেয়ের জামাই শফিকুল ইসলাম বলেন, আমার শ্বশুর মাতুয়াইল ওভার ব্রিজ সংলগ্ন সিএনজি স্টেশনের পাশ দিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। 

পরে মো. রমিজ নামের এক পথচারী আহত অবস্থায় তাকে মাতুয়াইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে খবর পেয়ে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. বাচ্চু ‍মিয়া আরা জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!