সোমবার ইএনডি’র সাইট ইঞ্জিনিয়ার আতাউরকে ৫ হাজার টাকা জরিমানা করেন ডিএসসিসির ১নং অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি। এছাড়া ফুলবাড়িয়া ও তোপখানা রোডে ৪১টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে আরেকটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন ২নং অঞ্চলের ৫ নম্বর ওয়ার্ডে খিলগাঁও কদমতলা, সবুজবাগ ও বাসাবো এলাকায় ৩৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ২টি বাসাবাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
.png)
৪নং অঞ্চলের ৪২ নম্বর ওয়ার্ডে পাঁচ ভাই ঘাট লেন ও ধোলাইখাল এলাকায় ৪৭টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করে ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
৮নং অঞ্চলের ৬৯ নম্বর ওয়ার্ডে রাজামালী ও ডেমরা এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
৯নং অঞ্চলের ৬২ নম্বর ওয়ার্ডে সেখদি ও দনিয়া এলাকায় ৫০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবারের অভিযানে সর্বমোট ২৭৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৮টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।