ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল প্রস্তুত হবে ফেব্রুয়ারিতে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৪, ৯ আগস্ট ২০২৩
কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল প্রস্তুত হবে ফেব্রুয়ারিতে: মেয়র তাপস
কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস প্রান্তের (টার্মিনাল) নির্মাণ কাজ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর মেয়র মেয়র শেখ ফজলে নূর তাপস- ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নারায়ণগঞ্জের কাঁচপুরে ১২ বিঘা জমির ওপর ২৮ কোটি টাকা ব্যয়ে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ শুরু হয়েছে। ডিএসসিসির নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন টার্মিনালটি আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুত হবে।

বুধবার কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস প্রান্তের (টার্মিনাল) নির্মাণ কাজ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন,  ১৯৮৪ সালে সায়েদাবাদের পর ঢাকায় আর কোনো বাস টার্মিনাল নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়নি। নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেই ঢাকার বাইরে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এখান থেকে চট্টগ্রাম ও সিলেটের ১৬টি জেলায় গণপরিবহন চলাচল করবে। সায়েদাবাদে কেবল নগর পরিবহনের সেবায় থাকা বাস চলবে। দূরপাল্লার যাত্রীদের জন্য সায়েদাবাদ থেকে কাঁচপুর পর্যন্ত বাস সুবিধা থাকবে।

Advertisement

তিনি বলেন, কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল প্রস্তুত হলে ঢাকায় যানজট কমে আসবে। পরিবহন শৃঙ্খলা ফিরবে। কাঁচপুর ছাড়াও হেমায়েতপুর, কামরাঙ্গীরচরে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে উত্তর ও দক্ষিণ সিটির। আমাদের নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণে ২৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আশা করছি, ছয় মাসের মধ্যে টার্মিনাল বাস রাখার উপযোগী করে তোলা হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, স্থানীয় কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এএল/এএল/এএল/ এমআরকে/এমআরকে/আরআই
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!