বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন।
তিনি বলেন, মগবাজার ফ্লাইওভারে বিশেষ কায়দায় সুড়ঙ্গ তৈরি করে ছিনতাই করতো একটি চক্র। বুধবার রাতে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সেখান থেকে দুই নারীকে আটক করা হয়। এ সময় আকবর নামে এক যুবক ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
.png)
ওসি আরো বলেন, আমাদের অভিযান চলছে। যাচাই-বাছাই করে বিস্তারিত পরে জানানো হবে।
আহত যুবক আকবর বলেন, ঐ সুড়ঙ্গে মাদক সেবন, ছিনতাই ও নানা অপরাধমূলক কার্যকলাপ করে নিরাপদে লুকিয়ে থাকতাম। আমরা ঐ সুড়ঙ্গে চারজন ছিলাম। আমি লাফ দিয়ে পড়ে আহত হই। আমার সঙ্গের তিন নারী হলেন- নাসরিন, রানী ও শেফালী।
পুলিশ সূত্র জানায়, মগবাজার ফ্লাইওভারে ছিনতাই করে ঐ চারজন সুড়ঙ্গ দিয়ে বিশেষ কায়দায় নিরাপদে পালিয়ে যেত। বুধবার রাতেও তারা একজনকে কুপিয়ে আহত করে। চক্রটি এখানে মাদক চোরাচালান, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করত। মিম, আইরিনসহ চক্রটির বেশ কয়েকজন সদস্য হাতিরঝিল থানায় আটক রয়েছে।