[ রাজধানী ]
দক্ষিণ সিটির ৯ স্থাপনাকে লক্ষাধিক টাকা জরিমানা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৯ স্থাপনাকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
রেবাবার কর্পোরেশনের সেন্ট্রাল রোড, নব রায় বসাক লেন, তাঁতি বাজার, ওয়ারী, র্যাংকিং স্ট্রিট, পিয়ার আলী গলি, কদম আলি রোড, মান্ডা, সাইনবোর্ড, ডেমরা, ছনটেক, শেখদী, দক্ষিণ কাজলা, রায়েরবাগ ও কদমতলী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সর্বমোট ৩৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯ মামলায় সর্বমোট ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!