[ রাজধানী ]
মেরাদিয়ায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর খিলগাঁও মেরাদিয়ার বাগানবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দশতলা থেকে পরে মোহাম্মদ রুবেল ( ২০) নামে এক শ্রমিক মারা গেছেন।
সোমবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী শফি আলম জানান, সোমবার বিকেলের দিকে ১০ তলায় সেন্টারিং এর কাজ করার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উত্তর উড়িয়া গ্রামে। তার বাবার নাম তাহেরুল ইসলাম।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএল/ জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!