[ রাজধানী ]
ঢামেক এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ফটো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেল ৫টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম মুন্সি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেট সংলগ্ন প্রধান সড়কের বিপরীত পাশের ফুটপাত থেকে ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিলেন। রাস্তাঘাটেই ঘোরাঘুরি করতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!