শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে পথচারী ইমরান হোসেন নামে একজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী ইমরান জানান, আজ বিকেলে হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে ধোলাইপাড়ের দিকে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় অপর একটি মোটরবাইক ওভারটেক করার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আজ বিকেলের দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর জাবের নামে এক ব্যক্তি মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় অপর একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হন।
তিনি বলেন, পথচারী ইমরান নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমারা তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম পেয়েছি জাবের হোসেন। তার বাসা ১২১১ আশরাফাবাদ কামরাঙ্গীরচর।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।