ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ রাজধানী ]
কলাবাগানের শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
সংগৃহীত ছবি
রাজধানীর কলাবাগানের শিশু হেনার(১০) মরদেহ মর্গ থেকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত হেনার মরদেহ তার ফুফু সুফিয়া খাতুন লিপির কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ থেকে হস্তান্তর করা হয়।
মৃতার ফুফু লিপি খাতুন জানান, হেনাকে ছোট রেখে তার মা বাবা মারা যান। এরপর থেকে আমাদের কাছে ছিল। কিন্তু আমাদের আর্থিক অবস্থাও ভালো না, যার কারণে মেয়েটাকে ঢাকা পাঠিয়েছি যাতে মানুষের মতো গড়ে উঠতে পারে। কে জানে এই মহিলা একজন ভয়ংকর নারী। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নন্দী বাড়ি গ্রামে।
গত শনিবার সকাল সাড়ে আটটার দিকে কলাবাগান সেন্টাল রোডের ৭৭ নম্বর ভবনের দ্বিতীয় তলা থেকে তালা খুলে হেনার মৃতদেহ উদ্ধার করা হয়।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চা মিয়া বলেন, আজ সন্ধ্যার দিকে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএল/ এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!