ঘটনার পরপরই রাত পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় শেখ শাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহিনের সহকর্মী মনির বলেন, শাহিনের বাড়ি বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি ঢাকার নবাবগঞ্জ এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
.png)
তিনি বলেন, আমরা সবাই ডিএসসিসির অঞ্চল ৩ এর বিদ্যুৎ বিভাগে কাজ করি। আজ রাত ৮টার দিকে নষ্ট হয়ে যাওয়া লাইট পরিবর্তন করে নতুন লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মই থেকে নিচে পড়ে যান তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। চকবাজার থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।