ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর বিমানবন্দর স্টেশনে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ১৩ সেপ্টেম্বর ২০২৩
রাজধানীর বিমানবন্দর স্টেশনে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নিহত
ফাইল ফটো

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় শারীরিক প্রতিবন্ধী (৩৫) এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী মো. সেহেল রানা জানান, বিকেলের দিকে বিমানবন্দর রেলস্টেশনের এক নং প্লাটফর্মে অজ্ঞাতনামা শারীরিক প্রতিবন্ধী এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা জানতে পারি কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ওখানে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএল/ এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!