ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আলুবাজারে চাঁদাবাজদের অস্ত্রের আঘাতে নারীসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৩
আলুবাজারে চাঁদাবাজদের অস্ত্রের আঘাতে নারীসহ আহত ৪
ফাইল ফটো

রাজধানীর বংশালের আলুবাজারে চাঁদাবাজদের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আহতরা হলেন- রানু বেগম (৫৫), মাসুদ রানা (৪৫), আব্দুল মাসুম (৪৮) ও আব্দুল মতিন (৬২)।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে আলুবাজার বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহত আব্দুল মতিন জানান, আলুবাজার এলাকায় আমাদের রাধিয়া হেয়ারকাট নামে ছোট একটি সেলুনের দোকান রয়েছে। বিকেলে এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা আমাদের কাছে চাঁদা চায়। আমার ছেলে  চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজ প্রিন্স, শুভ, সাফরান, মিলনসহ ১২ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র দিয়ে পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও আমার স্ত্রীসহ চারজন গুরুতর আহত হই। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আমার ভাই আব্দুল মাসুমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক।

Advertisement

তিনি আরো বলেন, এ ঘটনা নতুন নয়, ২ বছর আগেও তারা এ ধরনের হামলা করেছে এবং হামলাকারী প্রিন্স নামে ঐ যুবক লালবাগের দুটি হত্যা মামলার আসামি। কিছুদিনের আগে সে জেল থেকে বের হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, বংশাল থেকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে চারজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজনকে ভর্তি রাখা হবে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!