ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আকাশে ‘রংধনু মেঘ’ সম্পর্কে যা বলছে আবহাওয়া দফতর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২২:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৩
আকাশে ‘রংধনু মেঘ’ সম্পর্কে যা বলছে আবহাওয়া দফতর
ছবি: সংগৃহীত

শরতের এ সময়েও কয়েকদিন বর্ষার কালো মেঘের আনাগোনা দেখছেন দেশবাসী। বর্ষার মতো ঝরছে বৃষ্টি। আর এসবের মধ্যে সোমবার রাজধানীর আকাশে দেখা গেছে ‘রংধনু মেঘ’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে একে ‘বিরল’ বলে দাবি করছেন। তবে বিভিন্ন দেশেও এমন মেঘ দেখতে পাওয়ার তথ্য পাওয়া গেছে।
 
এ বিষয়ে গণমাধ্যমকে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, রংধনু মেঘ বলে কিছু নেই। মেঘ সাধারণত ৩ ধরনের হয়। এর মধ্যে রয়েছে ঘন কালো, সাদা ও অফহোয়াইট কালার।
 
তিনি বলেন, যখন পূর্ব বা পশ্চিম আকাশে সূর্য থাকে, তার বিপরীত দিকে বৃষ্টি হলে আলোর বিচ্ছুরণে রংধনুর সৃষ্টি হয়। এমনই কোনো এক ঘটনায় মেঘগুলো রঙিন হয়ে উঠতে পারে। আসলে বৃষ্টির ফোঁটা আর সূর্যের আলোর খেলাতেই এমনটা হয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!