ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলিবিদ্ধ ভুবনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩
গুলিবিদ্ধ ভুবনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১
ফাইল ফটো

ঢাকার তেজগাঁওয়ে অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীলকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাসুম বিল্লাহ ওরফে হিমেলকে (৩৬) পুরান ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, মাসুম রাজধানীর গেন্ডারিয়ায় থাকেন। আগামীকাল তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্প এলাকায় নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি সন্ত্রাসী মামুনের ওপর হামলার সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ভুবন চন্দ্র শীল। এক সপ্তাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর আজ দুপুরে মারা যান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!