ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৯৯৯-এ চোরের ফোন: আমারে গ্রেফতার করেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২২, ২৬ সেপ্টেম্বর ২০২৩
৯৯৯-এ চোরের ফোন: আমারে গ্রেফতার করেন
ফাইল ফটো

‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেফতার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’

মঙ্গলবার ভোরে ঢাকার কদমতলী থানার খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে হৃদয় নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এ সহযোগিতা চায়। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলে।

সংবাদ পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে জনগণ কলার হৃদয়কে ধরে কিছুটা পিটুনি দেওয়া শুরু করেছিল। কলারকে পুলিশ দল সেই অবস্থা থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

Advertisement

এ সংক্রান্তে একটি মামলা হয়েছে এবং বিচারার্থে কলার হৃদয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!