[ রাজধানী ]
ঢাকা দক্ষিণে বিয়ের নিবন্ধনে দিতে হবে যত টাকা কর
ফাইল ফটো
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় বিয়ের ক্ষেত্রে ১০০ টাকা হারে কর দিতে হচ্ছে। সেই সঙ্গে করের ওপর যুক্ত রয়েছে ১৫ শতাংশ ভ্যাটও।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের গবেষণা কর্মকর্তা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আইন ও বিচার বিভাগের আওতাভুক্ত ডিএসসিসির সব ওয়ার্ডে মুসলিম নিকাহ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধক, খ্রিস্টান ম্যারিজ রেজিস্ট্রার, স্পেশাল ম্যারিজ রেজিস্ট্রারের কাছে বিবাহের ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত রশিদ গ্রহণের মাধ্যমে এই কর ও ভ্যাট বাবদ ১১৫ টাকা পরিশোধ করতে হবে।
.png)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বিয়ের নিবন্ধনে কর আদায়ের বিষয়টি গত জুলাই মাস থেকে কার্যকর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডিএসসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!