শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধা নারীকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজন শিক্ষার্থীর একজন জাহিদ হোসেন হৃদয় বলেন, বিকেলের দিকে গুলশানের নর্দা কালাচাঁদপুরে ঐ বৃদ্ধা নারী রাস্তা পারাপারের সময় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে উঠে পড়েন, দ্বিতীয়বারে আবার বাসটি আবার তাকে ধাক্কা দেয়। পরে আমরা দৌড়িয়ে বাসটি ও চালককে আটক করি। এর কিছুক্ষণ পরে গুলশান থানার এসআই আলমগীর হোসেন ঘটনাস্থলে এসে পৌঁছান। পরে তিনি আমাদের মাধ্যমে এই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল জরুরি বিভাগ পাঠান।
.png)
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, নিহত নারীর পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নারীর কাছ থেকে উদ্ধার হওয়া একটি বড় ভ্যানিটি ব্যাগে তার কিছু কাপড় এবং কতগুলো ঔষধ ও ১৫৩০ টাকা পাওয়া গেছে। তিনি কালো বোরখা পরা ছিলেন।
তিনি জনান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি গুলশান থানাকে অবহিত করা হয়েছে।