বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর।
তিনি বলেন, সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ঐ ব্যক্তি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি।
.png)
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা তার নামপরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় পরিচয় জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ঐ ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।