ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মগবাজার আবাসিক হোটেলে মিললো শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৫, ৮ অক্টোবর ২০২৩
মগবাজার আবাসিক হোটেলে মিললো শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
ছবি: প্রতীকী

রাজধানীর মগবাজার হোটেল রয়েল ইন্টারন্যাশনালের একটি রুম থেকে মো. নাসিম হোসেন (১৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালের দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রমনা থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, নাসিম যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা। সেখানে তিনি গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন।

Advertisement

তিনি বলেন, শনিবার রাতে খবর পেয়ে হোটেলের ১২৪ নম্বর রুমের দরজা ভেঙে ঐ শিক্ষার্থীর গলায় রশি প্যাঁচানো ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।  ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, যশোরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন নাসিম। গত ৬ সেপ্টেম্বর তার পরিবারকে না বলে তিনি ঢাকায়  মগবাজারের হোটেলে ওঠেন। আমারা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তার মানসিক সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!