ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছড়িয়ে পড়ছে বিএনএস সেন্টারের আগুন, ইউনিট বেড়ে ১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩, ১১ অক্টোবর ২০২৩
ছড়িয়ে পড়ছে বিএনএস সেন্টারের আগুন, ইউনিট বেড়ে ১৩
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট আরো ৩টি বাড়িয়ে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর জানা যায়। এরই মধ্যে আগুন আটতলা থেকে তৃতীয়তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুনের সংবাদ পেয়ে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১টা ২৬ মিনিটে। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Advertisement

তিনি আরো বলেন, প্রথমে আমরা সংবাদ পেয়েছি আটতলায় আগুন। তবে আমাদের ইউনিট পৌঁছানোর পর জানতে পারি আগুন আটতলা থেকে তৃতীয়তলা পর্যন্ত বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!