মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ঐ ভবনে আগুন লাগে। আগুনের কারণে বিএনএস সেন্টারের আশপাশে যাওয়া যাচ্ছে না।
দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেটর মো. নাসির বলেন, বিএনএস সেন্টারে বড় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের তিনটি ইউনিট গেছে। পরে আরো ইউনিট পাঠানো হয়েছে। আগুনে বিএনএস সেন্টারে পঞ্চম ও ষষ্ঠতলা পুড়ে গেছে।
.png)
তিনি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনার চেষ্টা চলছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।