[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় রিকশার যাত্রী নিহত
ফাইল ফটো
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ঐ ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার এসআই জাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি- অটোরিকশায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। রিকশায় মোট তিনজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। আর বাকি দুজন আহত হয়েছেন। নিহত ঐ ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!