[ রাজধানী ]
থানা থেকে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইল ফটো
রাজধানীর মাজার রোড এলাকায় থানা থেকে বাসায় ফেরার পথে মো. শাহ্ আলম (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহ্ আলমকে ঢামেকে নিয়ে আসা মো. হৃদয় বলেন, শাহ আলম স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী ছিলেন। মিরপুর-১ নম্বরে তার বাসা। রাতে দারুস সালাম থানা থেকে বাসায় ফেরার পথে মাজার রোড এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেন। পরে আমরা রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহ্ আলম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল/ এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ছুরিকাঘাত
লিংক সফলভাবে কপি হয়েছে!