ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৬, ২৬ অক্টোবর ২০২৩
ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীর জুগিনগর এলাকায় নির্মাণাধীন ভবনের বিদ্যুতের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওয়াজ করোনি খান নামের এক বিদ্যুৎমিস্ত্রি নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাই আব্দুল বারু খান জানান, ওয়ারী জুগিনগর মসজিদের পাশে একটি  নির্মাণাধীন ভবনের দোতালায় বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, বাড্ডার বড় বেড়াইত এলাকার জাহাঙ্গীর খান তাদের বাবা। সেখানেই তাদের নিজ বাড়ি। ‍দুই ভাই এক বোনের মধ্যে নিহত ছিল সবার ছোট।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!