ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর নামিদামি শপিংমলে বিক্রি হচ্ছে চোরাই মোবাইল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১২, ৩১ অক্টোবর ২০২৩
রাজধানীর নামিদামি শপিংমলে বিক্রি হচ্ছে চোরাই মোবাইল
ছবি: সংগৃহীত

বিভিন্ন নামিদামি ব্রান্ডের চোরাই ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে রাজধানীর বিভিন্ন মার্কেটে দেদারছে বিক্রি করা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন হিসেবে। 

সোমবার চোরাই মোবাইল ফোন চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) ইউনিট। অভিযানে তাদের কাছ থেকে শতাধিক চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ (এডিসি) মো. সাইফুর রহমান বলেন, চোরাই মোবাইলের এ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন রাজধানীর নামি-দামি শপিং মলের মোবাইল ফোনের বিভিন্ন ব্যবসায়ীরা।

Advertisement

গ্রেফতার আসামিরা হলেন- চক্রের হোতা মো. আল আমিন, মো. দিপু, মো. আলাউদ্দিন (বাবলু) ওরফে জাপান বাবু, মো. আলী বেপারী ও মো. ইউনুছ আলী শুভ। রাজধানীর উত্তরখানসহ বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার উত্তরখান থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেফতার জাপান বাবু ও আলী ব্যাপারী দীর্ঘদিন ধরে উত্তরা, আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকায় চুরি, ছিনতাই ও পকেটমারের মতো অপরাধ করে আসছিলেন। বিভিন্ন রাস্তা বা যানবাহনের মধ্যে থেকে তারা মোবাইল ফোন চুরি কিংবা ছিনতাই করে নিয়ে আসে। 

পরে তারা মোবাইলগুলো ব্র্যান্ড অনুযায়ী ৪-৬ হাজার টাকা করে ইউনুসের কাছে বিক্রি করতেন। পরে ইউনুস এসব মোবাইল ফোন দিপুর কাছে ৮-১০ হাজার টাকায় বিক্রি করতেন। তৃতীয় পর্যায়ে দিপু ও শুভ এসব মোবাইল ১২-১৪ হাজার টাকায় আল-আমিন ও শাহজাহানের কাছে বিক্রি করে দিতেন। মোবাইল ফোন ছাড়াও তাদের কাছ থেকে ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা কিনতো আল-আমিন ও শাহজাহান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!