ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দক্ষিণ সিটির সব ওয়ার্ডেই ব্যায়ামাগার হবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৪, ১৫ নভেম্বর ২০২৩
দক্ষিণ সিটির সব ওয়ার্ডেই ব্যায়ামাগার হবে: মেয়র তাপস
গুলিস্তানের শহিদ মতিউর পার্কে ‘রাইসা’ নগর ব্যায়ামাগার উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসির সব কয়টি ওয়ার্ডেই ব্যায়ামাগার প্রতিষ্ঠা করা হবে। এগুলো যৌথ মূলধনী অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনা করা হবে।

বুধবার গুলিস্তানের শহিদ মতিউর পার্কের (মহানগর নাট্যমঞ্চ) অভ্যন্তরে নির্মিত ‘রাইসা’ নগর ব্যায়ামাগার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, নগরবাসীর জন্য প্রতিটি ওয়ার্ডেই একটি করে ব্যায়ামাগার স্থাপন করবে ডিএসসিস। তারই অংশ হিসেবে আমরা ১৩ নম্বর ওয়ার্ডে ‘রাইসা’ নগর ব্যায়ামাগারের উদ্বোধন করলাম। ব্যায়ামাগারগুলো পেশাদারিত্বের সঙ্গে পরিচালনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছি।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!