ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকায় শনিবার গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৩, ১৭ নভেম্বর ২০২৩
রাজধানীর যেসব এলাকায় শনিবার গ্যাস থাকবে না
ফাইল ফটো

রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল (শনিবার,১৮ নভেম্বর) ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত টঙ্গী টিবিএস হতে ভাদামগামী সড়কের পিএসআইজি লাইনের ওপর সংযুক্ত স্কুইব রোড, ভাদাম, মুদাফা এলাকার সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস জানিয়েছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের সময় আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!