বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল হাই। এর আগে, মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে সাইনবোর্ডের চিশতিয়া বাউল সমিতি সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ডের জাকির মিয়ার রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।
.png)
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল হাই বলেন, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় সম্ভব হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে নাকি অন্য কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।