শুক্রবার দুপুর ২টার দিকে ফতুল্লার চাঁদমারী এলাকায় অবস্থিত ডিসি কার্যালয়ের সামনের লিংকরোডে এ ঘটনা ঘটে।
সিএনজির যাত্রী ফিজজুর রহমান জানান, তার বোনজামাই সোহেল রানাসহ চারজন যাত্রী চাষাঢ়া থেকে সিএনজিযোগে সাইনবোর্ড যাচ্ছিলেন। পথিমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসলে বিকট শব্দে সিএনজির গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। তখন লেপটপের ব্যাগ রেখেই তিনিসহ সবাই সিএনজি থেকে নেমে দূরে গিয়ে দাঁড়ান। এসময় চালক সুমন আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। মুহূর্তের মধ্যে তার ব্যাগে থাকা লেপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে যায়।
.png)
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, এটি একটি দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।