[ দেশজুড়ে ]
নোয়াখালীতে রডবোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি রডবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়ননের আমিনবাজার এলাকায় লক্ষ্মীপুরগামী ট্রাকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমিন বাজার এলাকায় লক্ষ্মীপুরগামী রডবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে চালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি।
বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম ট্রাকে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে অভিযুক্তদের আটকে চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!