মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- মীম (৫), রাহিম (৭), সোলেমান (৫), ইয়াসিন (৫), মানিক (৯), তরিকুল (৩০), সোহেল (৪৫), কহিনুর (৪০), ইসমাইল, সালমা। আরেকজনের পরিচয় জানা যায়নি।
.png)
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইন উদ্দিন আহমেদ জানান, আহতদের সার্জারি বিভাগের একাধি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কোহিনুর আক্তারের শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস বেলুন তৈরি ও ব্যবসা পরিচালিত হচ্ছিল। প্রতিদিনের মতো আজও ঐ দোকানে সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকানের ভেতরে ও আশেপাশে থাকা নারী-শিশুসহ মোট ১১ জন দগ্ধ হন।