ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা পিকআপ-অটোভ্যানকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ১৪ নভেম্বর ২০২৩
দাঁড়িয়ে থাকা পিকআপ-অটোভ্যানকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও পিকআপ

দাঁড়িয়ে থাকা পিকআপ ও অটোভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পিকআপচালক মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তালবাড়িয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও একই এলাকার হিঞ্জু মিকার বাড়ির বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক মোহাম্মদ ফরিদ (৪২)।

আহতরা হলেন- মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৩৮)। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি পিকআপ ও বেকারির পণ্য বহন করা একটি অটোভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এ সময় অটোভ্যান ও পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে জোরারগঞ্জ হাইয়ে থানা-পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, সকালে সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন মারা যান। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!