ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

‘আমারে বাঁচান, ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ২২ নভেম্বর ২০২৩
‘আমারে বাঁচান, ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব’
ছবি: সংগৃহীত

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর ধানমন্ডি থেকে নির্যাতনের শিকার সুমি নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ধানমন্ডির ১১ নম্বর রোডের ৪০/বি বাড়ির একটি ফ্ল্যাট থেকে ঐ গৃহকর্মীকে উদ্ধার করা হয়।

বুধবার ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঐ গৃহকর্মী ৯৯৯-এ ফোন করে বলেন, ‘আমারে বাঁচান। ওরা অত্যাচার কইরা আমারে মাইরা ফালাইব। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু।’

Advertisement

৯৯৯-এর কলটেকার কনস্টেবল মঞ্জুর রশিদ ঐ গৃহকর্মীর আকুতি শুনে তাৎক্ষণিক ধানমন্ডি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের আহ্বান জানান। পরে ৯৯৯-এর ডেসপাচার এসআই আল মামুন কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খবর নিতে থাকেন।

পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, সংবাদ পেয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ঐ গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিভাবকদের ডেকে সুমিকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!