ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্যাতনের পর শিশু গৃহকর্মীকে বাথরুমে বন্দি, গ্রেফতার গৃহকর্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ১৮ অক্টোবর ২০২৩
নির্যাতনের পর শিশু গৃহকর্মীকে বাথরুমে বন্দি, গ্রেফতার গৃহকর্ত্রী
অভিযুক্ত ফারহানা ইসলাম (মাঝে), ভুক্তভোগী সুমি ডানে- ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় নির্যাতনের পর সুমি নামে এক শিশুকে বাথরুমে আটকে নির্যাতন করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে ঐ শিশুকে সদর দক্ষিণ পুলিশ উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্ত্রী ফারহানা ইসলামকে রাতেই আটক করে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আশিকুর রহমান নামে এক প্রতিবেশী বাদী হয়ে সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফারহানা আলম দম্পতিকে আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেন।

Advertisement

পুলিশ জানায়, প্রতিবেশীরা মঙ্গলবার রাতে সুমির চিৎকার শুনে থানায় খবর দেন। রাতে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করা হয়। তার চোখ-মুখসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

জানা যায়, কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকায় জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফারহানা ইসলামের বাসায় কয়েক বছর ধরে কাজ করছে সুমি। তবে প্রায়ই তার ওপর নির্যাতন চালান এই দম্পতি। মঙ্গলবার নির্যাতন শেষে বাথরুমে আটকে রেখে বাইরে যান এ দম্পতি। তখন সুমি চিৎকার করলে প্রতিবেশীরা থানায় খবর দেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, শিশু গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযান চালিয়ে লাকসাম থেকে গৃহকর্ত্রী ফারহানা ইসলামকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!