ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন দিলেন স্বামী

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ৩ অক্টোবর ২০২৩
স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন দিলেন স্বামী
বরিশাল এয়ারপোর্ট থানা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেলেন এক অসুস্থ স্বামী। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লবাদ লতফর রহমান সড়কে তুষার ভিলায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ভুক্তভোগী স্বামী চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বেশ কয়েক বছর আগে। তিনি অসুস্থ হওয়ায় চলাফেরা করতে কষ্ট হয়। দীর্ঘদিন রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে রয়েছেন। ভুক্তভোগীর স্ত্রী এ অবস্থায় তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তার দুর্ব্যবহারের কারণে নিজের সন্তানেরাও বাসায় থাকতে পারেন না। ঐ বৃদ্ধের আপন ভাইয়েরা বাড়িতে এসে দেখা পর্যন্ত করতে পারেন না। এ অবস্থায় তিনদিন আগে তার স্ত্রী তাকে ঘরে তালাবদ্ধ করে চলে যান। তিনি এ নির্যাতনের হাত থেকে রেহাই পেতে ৯৯৯ নম্বরে ফোন করেন।

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে সেখানে ঐ বৃদ্ধের সঙ্গে অন্য আত্মীয়স্বজনদের দেখতে পেয়েছেন। তারা কোনো লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ৯৯৯ বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!