ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহবাগে ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ২ ডিসেম্বর ২০২৩
শাহবাগে ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর শাহবাগে আবাসিক ভবন থেকে পড়ে নাজমা নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। তিনি ঐ ভবনে গৃহকর্মীর কাজ করতেন।

শুক্রবার রাতে পড়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ঐ কিশোরীর মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহে।

নাজমাকে হাসপাতালে নিয়ে আসতে ব্যক্তিদের বরাতে বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ভবনের অষ্টম তলা থেকে তিনি লাফ দিয়েছেন বা পড়ে গেছেন।

Advertisement

নাজমা যে বাসায় কাজ করতেন তার গৃহকর্ত্রী জানান, তারা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় নাজমাকে। কিভাবে কী হয়েছে, তা তাদের জানা নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!