[ রাজধানী ]
মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৭টা ৫৩ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট রাত ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও দ্রুত আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!