নিহত মোসাম্মৎ জান্নাত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মো. জুয়েলের স্ত্রী। তিনি খিলগাঁওয়ের ২৯/ঝ/এ নম্বর বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন।
খিলগাঁও থানার এসআই নিপেন বিশ্বাস জানান, নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোসাম্মৎ জান্নাত নামে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলেহর জেরে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে।
.png)